সাজ্জাদুর রহমান সাজ্জাদ।। পঞ্চগড়। লাভজনক ফল হিসেবে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হলে পুষ্টি চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ব্যক্তিগত উদ্যোগে প্যাশন ফল নামে এক ব্যতিক্রমী ফল চাষ শুরু হয়েছে। ইতোমধ্যে উৎপাদনও শুরু হয়েছে। অত্যন্ত সুস্বাদু ও উৎকৃষ্টমানের শরবত তৈরী হচ্ছে এ ফল দিয়ে। স্বাদে-গন্ধে আর রংয়ে অবিকল ট্যাঙ্ক শরবতের [...]

মাহবুব আলম।। রাজশাহি। পবার হুজুরীপাড়া এলাকার শাহীন (২৩) পাঁচ বছর আগে হঠাৎ করে একদিন জ্বরের কারণে পঙ্গুত্ব বরণ করেন। তার দুই পা চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু শাহীন সেই পঙ্গুত্বকে নিজের জীবন সংগ্রামের পথে কোনো বাঁধা হতে দেন নি। শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও তিনি ধরেছেন অভাবের সংসারে হাল। তার জীবনে এ প্রতিবন্ধকতা দূর করেছে একটি [...]

সৃষ্টির সেরা জীব মানুষ। তারপরও মানুষ সৃষ্ট এই সমাজের নিয়ম-আচারগুলো বড্ড বৈষম্যপূর্ণ। সৃষ্টিকর্তার অনুপম সৃষ্টির এই মানুষকেই আবার সমাজের রুদ্ধ নিয়মের দাসত্ব মেনে নিতে হয়। এর অন্যতম বলি হলো নারী। এই পৃথিবীতে নারী হয়ে কেউ জন্মায় না। সামাজিক পরিবেশ, রীতিনীতি, দর্শন, সংস্কৃতি, প্রথাই নারী করে তোলে। এই সমাজ-সভ্যতার অগ্রগতির পেছনেও যে নারী সমান অংশীদার, সে [...]

সুমিত বণিক।। কিশোরগঞ্জ। এই দেশে প্রযুক্তির এই আধুনিকতার যুগেও আমরা এখনও একটা শ্রেণীর মানুষকে হয়রানি করতে মিথ্যে আনুষ্ঠানিকতার খাঁচায় আবদ্ধ। সরকারী চাকুরী প্রত্যাশী প্রত্যেক আবেদনকারীকেই নিজের চরিত্রের ইতিবাচক বিবৃতি দিয়ে একটি চারিত্রিক সনদ জমা দিতে হয়। কিন্তু কি লাভ হয় এই আনুষ্ঠানিকতার? ফটোকপির দোকান থেকে ২ টাকা দিয়ে কেনা ছাপানো সনদের খালি জায়গা গুলো পূরণ [...]

আমাদের স্বকীয়তা

বিধান সরকার॥ আমরা বাঙালী। এক সময় বলতে হাজার হাজার বছর ধরে এই নামেই পরিচিত ছিলাম। কিন্তু গত শতাব্দীর আশির দশকের পর আমরা বাংলাদেশী বলে পরিচিত হয়ে উঠতে থাকলাম। নেপথ্যে ওই সময়ের শাসকের মনোভাব ছিল,ভারতের পশ্চিমবঙ্গের লোকেরা বাঙ্গালী হলে আমরা কেন ওই নামে পরিচিত হতে থাকবো। কেউবা আবার যুক্তি দেখালো বাঙালীর অপভ্রংশ ‘বাঙাল’ শব্দটি একটা গাল [...]

রহিম আব্দুর রহিম।। ২০০৭ সালে একটি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক প্রকৌশলী। যিনি পূর্ব জার্মানী থেকে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী নিয়েছেন। বক্তব্য প্রদানকালে তিনি পূর্ব জার্মানী’র একটি অভিজ্ঞতা বর্ণনা দেন। পূর্ব জার্মানীর অধিবাসীরা কারিগরী শিক্ষায় দক্ষ, সেখানে রান্না-বান্না থেকে শুরু সকল কাজেই শিক্ষা গ্রহণ করতে হয়। যে কারণে, কাপড় ধোলাই থেকে [...]

বিধান সরকার ॥ পাখি বলতে বিকেল বেলা আসে ২৫ থেকে ৩০ জোড়া সাইবেরিয়ান সরাইল। তবে পানিতে পড়েনা, উপর থেকে ঘুরে ফিরে চলে যায়। দিনের বেলায় থাকেনা। আর মাত্র ১০/১২ জোড়া পানকৌড়ির দেখা মেলে দিনের বেলায় জলকেলি করতে দীঘির জলে। বর্তমানে এই চিত্র বিদ্যমান পাখিদের অভয়ারণ্য বলে খ্যাত বরিশালের মাধবপাশায় অবস্থিত দুর্গা সাগরে। যেখানে এক সময় [...]

বিধান সরকার ॥ রসের পায়েস খেতে এখন আর কিশোর-কিশোরীদের দল রাত জাগে না। পাড়ায় পাড়ায় তাদের পরিকল্পনা করতে দেখা যায়না, আজ কোন গৃহস্থের গাছ থেকে রস নামাবে। উৎপাত বেশী হলে ভোর বেলায় রসের হাড়ি শূণ্য দেখে, শোনা যায়না এখন গাছ মালিকের খিস্তি খেউড়। আগের মজাই যেন আলাদা ছিল। সন্ধ্যা রাতের পরিকল্পনার বাস্তবায়ন হতো মধ্য রাত [...]

Designed and Developed By Domain Technologies Ltd.