Nagorikkontho is a Platform for the citizens which encourage their participation and gives them voice to express their opinions, feedback regarding public services and other issues of Bangladesh Government.

দূর্ভোগে এলাকাবাসী
যাচাই করা হয়নি

  • দূর্ভোগে এলাকাবাসী

No Video Found

  • No Audio found
  • by তহমিনা শিল্পী
  • রাজশাহি
  • ২৫ ডিসেম্বর ২০১০
  • ১২:৪৪
  • পরিবেশ     

রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড়ের মধ্যে ১৪ নং ওয়ার্ড অনেক ঘনবসতিপূর্ণ ও অনেক বড় এলাকা। এই এলাকার জনসংখ্যা প্রায় ২২৫০০। ১৪ নং ওয়ার্ড উপশহর, তেরখাদিয়া ও বসূয়া এই তিনটি এলাকাতে ভাগ করা। তন্মধ্যে তেরখাদিয়া এলাকা অনেক বড় ও ঘনবসতি এখানে প্রয়োজনের তুলনায় ড্রেনের ব্যবস্থা অনেক কম। বড় রাস্তার পাশ দিয়ে ড্রেন চলে গেছে কিন্ত কিছু কিছু গলির মধ্যে ড্রেন থাকলেও সব জায়গাতে ড্রেন হয়নি। যার দরুন যে সকল স্থানে ড্রেন এখনও হয়নি সে সব এলাকার মানুষ নিজের বাসা-বাড়ির ব্যবহার্য বর্জ্য ও অনেকের সেফটি ট্যাংক না থাকায় পায়খানার মল পাশে অন্যের পতিত জমিতে ফেলছে এতে করে আশপাশের মানুষের স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে, জীবন যাত্রার মান ব্যাহত হচ্ছে। বিভিন্ন ব্যবহার্য্য বর্জ্য পচে প্রতিনিয়ত দুর্গন্ধ বসবাসরত মানুষের নিত্য নৈমত্তিক বিষয় হয়ে পড়েছে। ওয়ার্ড কাউন্সিলরের সাথে এই বিষয়ে কথা বলে কোন সুষ্ঠ সমাধান আমরা পাইনি। তাই এলাকাবাসীর দাবী কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ যত দ্রুত সম্ভব গ্রহন করতে হবে।

লাইক: UP  DOWN  1 দেখা হয়েছে: ০ বার



শিরোনাম উৎস তারিখ
অ্যাথলিটের লিঙ্গ পরীক্ষা BBC Bangla ১৫ জুন ২০১২
রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশে বিতর্ক BBC Bangla ১৫ জুন ২০১২
আদালতের রায়ে মিশর বিচলিত BBC Bangla ১৫ জুন ২০১২
সাগরে ভাসছে বহু রোহিঙ্গা: জাতিসংঘ BBC Bangla ১৫ জুন ২০১২
ইউক্রেন বনাম ফ্রান্স BBC Bangla ১৫ জুন ২০১২

Designed and Developed By Domain Technologies Ltd.