-
by সাদিয়া জাহান
-
পঞ্চগড়
-
২৫ ডিসেম্বর ২০১০
-
২৩:৪৪
-
পরিবেশ 
দেশের সর্ব উত্তরের সীমানা- ঘেরা হিমালয়ের কোল ঘেঁষা জনপদ পঞ্চগড়ে চলতি শীত মৌসুমের আগমন আগাম হওয়াতে শীতের তীব্রতায় কষ্টে পড়েছে তৃণমূল মানুষসহ গবাদি পশু । সারারাত জুড়ে ঘন কুয়াশা ও শিশিরপাত সাথে হিমালয়ের হিমশীতল বৈরী হাওয়া অভাবগ্রস্ত খেটে খাওয়া মানুষের খড়কুটোর তৈরি কুড়ে ঘরের বেড়ার বাধা তুচ্ছ করে অনায়াসে প্রবেশ করে শীতের কষ্টকে করে তুলেছে আরো বেশি কষ্টকর ।ক্ষুধায় খাদ্য কেনার যাদের সামর্থ্য নেই শীতের গরম কাপড় ক্রয়ের চিন্তা স্বপ্ন বিলাস ছাড়া কিছুই নয় তাদের কাছে । এমনিতেই জেলার সিংহভাগ মানুষ অভাবগ্রস্ত। এদের কাছে শীতের আগমন এক কষ্টদায়ক অনুভূতি ছাড়া কিছুই নয় । আর কষ্টের শিকার সবচেয়ে বেশি হচ্ছে শিশু ও বৃদ্ধরা । সন্ধ্যা নামার পর খড়কুটো জ্বালিয়ে মধ্যরাত পর্যন্ত- শীত নিবারণের ব্যবস্থা করলেও নিদ্রাহীন রাত কাটাচ্ছে দিনের পর দিন । পাশাপাশি প্রতিনিয়ত ভাইরাস জনিত রোগের জন্যে প্রতিনিয়ত ভীড় জমাচ্ছে হাসপাতালেও । এ ব্যাপারে সরকারী বেসরকারী ভাবে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করলে কিছুটা হলেও লাঘব হবে ।
লাইক:
2
দেখা হয়েছে: ০ বার