কিশোরগঞ্জের কুলিয়ারচরে দীর্ঘ দিনের লালিত স্বপ্ন গ্যাস সরবরাহের জন্য পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। ভৈরব থেকে দীর্ঘ ১৭ কিঃমিঃ নতুন লাইন স্থাপন করে কুলিয়ারচরে গ্যাসের এই সংযোগ দেওয়া হচ্ছে। গতকাল শনিবার (১৪ জানুয়ারী) বিকেলে কুলিয়ারচর বাজার শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে গ্যাস লাইন স্থাপন কাজ আনুষ্ঠানিক ভাবে ফলক উন্মোচন করে উদ্বোধন করেন, প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ছেলে স্থানীয় সংসদ সদস্য নাজমূল হাসান পাপন এমপি। এ উপলক্ষ্যে স্থানীয় শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুছা মিয়া (সিআইপি), তিতাস গ্যাস টিএন্ডডি কোং লিঃ- এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আজিজ খাঁন, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর, কুলিয়ারচরের পৌর মেয়র আলহাজ্ব আবুল হাসান কাজল, কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ জিল্লুর রহমান, কুলিয়ারচর পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) মোহাম্মদ নূরুল ইসলাম ও সাবেক পৌর কাউন্সিলর সুব্রত দাস প্রমুখ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ কায়কোবাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ ফুয়াদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদ। এর আগে স্থানীয় সংসদ সদস্য নাজমূল হাসান পাপন ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নে বাঁশগাড়ি এলাকায় শহীদুল্লাহ কায়সার কলেজের পক্ষ থেকে কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুছা মিয়া (সিআইপি) কে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়সার আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডঃ মোস্তাক আহমেদ বুলবুল, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, ঢাকা টাইম-এক্স গ্রুপের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব লায়ন মোঃ মজিবুর রহমান, আর জামান জুট মিলের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ভৈরব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অলিউল ইসলাম অলি, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানে কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান মুছা মিয়া (সিআইপি) তার পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে ২৩ লক্ষ টাকা মূল্যের একটি নতুন জিএল- হায়েজ মাইক্রো হস্তান্তর করেন।
লাইক:
1
দেখা হয়েছে: ০ বার