কয়েকদিনের অব্যাহত ঘন কুয়াশায় আর শৈত্য প্রবাহ পাকুন্দিয়া উপজেলার মাঠে মাঠে আলু ক্ষেত লেড ব্রাইড রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আলুর ঘন সবুজ পাতা ও কান্ডে দেখা দিয়েছে কাল ফোঁসকার মতো দাগ। আলুর এই মড়ক প্রতিরোধ গড়ে তুলতে না পাড়লে ফসল বিপর্যয় দেখা দিতে পারে। কমে যেতে পারে উৎপাদন ও লক্ষ্যমাত্রা। ফলে লোকসান গুণতে হতে পারে আলু চাষিদের। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সমগ্র উপজেলায় এবারে আলু চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯শ’ হেক্টর জমিতে। কিন্তু অর্জিত লক্ষ্যমাত্রা দাড়িয়েছে ৮শ’ হেক্টর জমিতে। গত বছরের আলুর অর্জিত লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল ১৪শ’ হেক্টর জমিতে।
সরেজমিনে উপজেলার তারাকান্দি, সুখিয়া, হরশী, চরপলাশ, পাকুন্দিয়া, চরফরাদী, ঝাউগারচর, চরকুর্শাসহ বিভিন্ন গ্রামের ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমিতে এই রোগ কম-বেশি দেখা দিয়েছে। কৃষকরা আক্রান্ত ক্ষেতে ছত্রাক নাশক স্প্রে করেছেন। অনেক কৃষক ছত্রাক নাশক স্প্রে করেও সুফল পাচ্ছে না বলে জানান। ঠান্ডা আবহাওয়া আলু চাষের জন্য উপযোগী। কিন্তু এক টানা ঘন কুয়াশা আর শৈত্য প্রবাহ এই ফসলের জন্য ক্ষতিকর।
উপজেলা কৃষি কর্মকর্তা সাদেক ইবনে শামছ জানান, কয়েকদিনের টানা বৈরী আবহাওয়া আলুর ক্ষেতে কিছু মড়ক রোগ লেড ব্রাইট দেখা দিয়েছে। তিনি আরও জানান, ভায়ার কপস সায়েন্স কোম্পানীর ওষধ বিক্রয়ে এই আতঙ্ক ছড়াচ্ছে। কুয়াশা কেটে গেলে একই মাত্রায় সিকিউর ৭ দিন দিন পর পর স্প্রে করতে হবে। অন্য যে কোন সমস্যার জন্য কৃষক ভাইদের উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কাছ থেকে পরামর্শ নিতে বলা হয়েছে।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার