-
by মোঃ খলিলুর রহমান মৃধা
-
বরিশাল
-
২০ জুন ২০১২
-
১৯:২৮
-
পরিবেশ 
১৭ ই জুন/ ২০১২ ইং তারিখ সকাল ১০ টায় সিএলএনবি ও নলছিটি মডেল সোসাইটির উদ্যোগে “ভূমিকম্প, সুনামী, ঝুঁকিহ্রাস কার্যকর করার দাবীতে এক মানববন্ধন কর্মসূচী ঝালকাঠী জেলার নলছিটি পৌরসভার সামনে পালিত হয়। নলছিটি মডেল সোসাইটির ভাইস চেয়ারম্যান ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু উপেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আঃ ছত্তার মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধার সহকারী কমান্ডার আঃ ওয়াহেদ শরীফ। উপজেলা সাবেক ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল হক তালুকদার, সিএলএনবি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধা প্রমূখ। বক্তাগণ ভূমিকম্প, সুনামী ঝুঁকির হাত থেকে বাঁচার জন্য এখনই ব্যাপক কার্যক্রম হাতে নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। তারা বলেন এখন থেকে যদি জরুরী ভিত্তিতে ভূমিকম্প, সুনামী হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ সহ দক্ষিণ জনপদের মানুষের চরম বিপদের আশংকা রয়েছে। জরুরী ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার এখনই উপযুক্ত সময়। এছাড়াও তারা এ বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। উক্ত মানব বন্ধন কর্মসূচীতে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী নেত্রী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, কৃষক ছাত্র সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনটি সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যপী অনুষ্ঠিত হয়।
লাইক:
2
দেখা হয়েছে: ০ বার