কম্পিউটারে দক্ষ, কারিগরি শিক্ষা বোর্ডের সনদ সরবরাহ, বিদেশ ভ্রমন, ঢাকায় ফ্লাট প্রদান, ইংরেজি স্পোকেন কোর্স করে বৃটিশ কাউন্সিলের সনদ গ্রহনের আশ্বাস দেখিয়ে কৌশলে পঞ্চগড়ের ৩ শতাধিক বেকার শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েছে ম্যাডস আই টি ডেভলপমেন্ট নামের একটি ভুয়া এমএলএম কোম্পানী। ক্ষতি পূরণের একাধিক বৈঠকেও হাজির না হয়ে প্রতারিত শিক্ষার্থীরা আজ এই প্রতিষ্ঠানটিতে রক্ষিত মালামাল বের করে নিতে এসে পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে জেলা প্রশাসকের কাছ থেকে আশ্বাসে প্রেক্ষিতে পরিস্থিতি শান্ত হয়।
পুলিশ ও প্রতারিত শিক্ষার্থীরা জানায় পঞ্চগড় তেঁতুলিয়া মহসড়কের প্রধান ডাকঘর সংলগ্ন একটি চার তলা ভবনে প্রায় ১০ মাস আগে অফিস ভাড়া নিয়ে ক্যামপাস চালু করে এই প্রতিষ্ঠানের লোকজন। কৌশলে স্থানীয় কিছু শিক্ষিত যুবককে নিয়োগ করে তাদের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন লোভ লালসা দেখিয়ে প্রতি জন ছাত্রের কাছ থেকে ভর্তি বাবদ ৫ হাজার টাকা নিয়ে প্রায় ৩ শতাধিক ছাত্র ভর্তি করে বিভিন্ন শিফটে ক্লাশ চালু করে। এভাবে ২ সপ্তাহ ক্লাস নেয়ার পরেই শুরু হয় বিভিন্ন প্রতারণার কৌশল। ঠিকমত ক্লাশ না হওয়া, প্রতিশ্রুতিমতো কাজ না করায় প্রতিবাদী হয়ে উঠে শিক্ষার্থীরা। এক পর্যায় এক এক করে পালিয়ে যায় সবাই। ইতিমধ্যে শিক্ষার্থীরা সমবেত হয়ে ক্যাম্পাস ভাংচুরের চেষ্টা চালালে পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক আবু বক্কর সিদ্দিক সহ ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী প্রতিষ্ঠানটির পক্ষ নিয়ে বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব নিলেও পরে তারা হাল ছেড়ে দেয়। গতকাল ছিল বিষয়টি নিষ্পত্তির শেষ দিন। দায়িত্ব নেয়ার পরেও কোন পদক্ষেপ না নেয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তালা ঝুলিয়ে তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে, সে পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতে বলেন। শিক্ষার্থীরা এসময় পঞ্চগড় জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে অবস্থান নেয়। এবং বিষয়টি অবহিত করলে তিনি আগামী ২ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার