তামাকজাত পণ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণী প্রচারে তামাক কোম্পানী গুলিকে বাধ্য করতে এবং তামাক নিরোধ আইন সংস্কার করতে বর্তমান সরকার আন্তরিক। তামাক কোম্পানী গুলি তাদের পণ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণী প্রচার করলে ভোক্তা অধিকার সুরক্ষিত হবে। একইসাথে তামাকজাত পণ্যের ব্যবহারের কুফল সম্পর্কে তরুন প্রজন্মের কাছে এর ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরার জন্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষামূলক প্রচার কার্য পরিচালনা করতে হবে। এ কাজে অভিভাবক ও নারী সমাজকে আরও বেশী করে সম্পৃক্ত করতে হবে। ধূমপান ও মাদক প্রতিরোধসহ এ ধরনের সামাজিক সমস্যা মোকাবেলায় স্থানীয় ভাবে প্রতিশ্রুতিবান সমাজ কর্মীদেরকে আর ও বেশী করে সম্পৃক্ত করার জন্য ক্যাব এর মতো নাগরিক অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠান গুলিকে এগিয়ে আসতে হবে।
২৩শে জুন শনিবার থেকে নগরীর শিল্পকলা একাডেমীর গ্যালারী ভবনে ২দিন ব্যাপী “তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী চাই” শীর্ষক প্রদর্শনী, সেমিনার, একক বক্তৃতা প্রতিযোগিতা, কবিগান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আলহাজ্ব এবিএম আবুল কাসেম মাস্টার এমপি। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিপাদ্য বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, ঢাকার সহযোগী অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী মুল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়াও একই দিন বিকালে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে “তামাক বর্জন-স্বাস্থ্য, অর্থ ও সমৃদ্ধি অর্জন”একক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৪ তারিখ সকালে চট্টগ্রামের বিশিষ্ট কবিয়াল ইউসুফ ও তার দলের পরিবেশনায় অনুষ্ঠিত হবে কবিগান এবং বিকালে সমপানী অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করবেন ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস এর মিডিয়া ও এডভোকেসী কো-অর্ডিনেটর তাইফুর রহমান। এছাড়াও সরকারী বেসরকারী বিশেষজ্ঞগণ সেমিনার ও আলোচনায় অংশগ্রহন করবেন বলে আশা করা যাচ্ছে।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার