রাজাপুর-ভান্ডারিয়া সংযোগ সড়ক
ভেঙ্গে খালে, ভারি যান চলাচল বন্ধ
এস এম রেজাউল করিম, : সড়ক ও জনপদ বিভাগের ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন তারাবুনিয়া স্কুল সংলগ্ন ঠাকুরবাড়ির সামনের রাস্তাটি ভেঙ্গে নদীর সাথে মিশে গেছে। ফলে হালকা যান চলাচল করলেও কয়েকদিন ধরে ভারি যান চলাচল বন্ধ রয়েছে। রাজাপুর-লেবুবুনিয়া-নৈকাঠি-ভান্ডারিয়া যোগাযোগের একমাত্র সংযোগ এটি এ অবস্থা হওয়ায় দুই উপজেলার সাথে যান চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সরজমিনে গাড়ি চালকদের সাথে কথা বরে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এ রাস্তাটি এভাবে ভাঙ্গা অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কারই মাথা ব্যাথা নেই। বিভিন্ন সময়ে দিনে ও রাতে এখানে বহু দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন সামান্য মাটি দিয়ে যোগাযোগ স্বাভাবিক রাখলেও কয়েক দিনের টানা বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে রাস্তাটি একবারেই খালের সাথে মিশে গেছে। বর্তমানে যাত্রী নামিয়ে মোটর সাইকেল ও হালকা যাত্রীবাহি যান চলাচল করলেও ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। এ সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যাত্রীবাহি গাড়ি চলাচলে চরম দূর্ভোগ হচ্ছে। যাত্রী নামিয়ে ঠেলে গাড়ি পার করে যাত্রী বহন করতে হচ্ছে। এছাড়াও এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই এ রাস্তাটি এভাবে ভাঙ্গা অবস্থায় রয়েছে। কয়েক দিনের টানা বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে রাস্তাটি একবারেই খালের সাথে মিশে গেছে। এতে করে এ সড়কের যান চলাচল প্রায় বন্ধ।
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে ঝালকাঠি সড়ক ও জনপদের নির্বাহি প্রকৌশলী শাহিন সরকার বলেন, এ ব্যাপারে সঠিক অবস্থা জেনে অতি দ্রুতই উচ্চ মহলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য জানানো হবে।
লাইক:
2
দেখা হয়েছে: ০ বার