-
by এস এম রেজাউল করিম
-
বরিশাল
-
১ জুলাই ২০১২
-
১৯:৪৮
-
অপরাধ 
ঝালকাঠির নলছিটিতে সাবিনা আক্তার (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করার ২৪ ঘন্টা অতিবাহিত হলে পুলিশ কোন কারণ উদঘাটন করতে পারেনি। নলছিটি উপজেলার ভৈরবপাশা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী সাবিনা মঙ্গলবার খুব সকালে নিজের গায়ে আগুন লাগানো পর উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষনা করা হয়। স্থানীয় একটি সূত্র জানায়, সাবিনা আত্মহত্যার পূর্বে রাতভর মোবাইল ফোনে কারো সাথে কথা বলছিল কিন্তু পুলিশ তার ব্যবহৃত ফোনটি জব্দ করেনি। তাদের ধারনা মোবাইল ফোনটি উদ্ধার করে অনুসন্ধান করলে আত্মহত্যার প্রকৃত কারণ বেরিয়ে আসতো।
নিহতের পিতা ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামের কৃষক আব্দুস সত্তার হাওলাদার জানায়, মঙ্গলবার খুব সকালে বাথরুমে যাওয়ার কথা বলে ঘরের বাইরে গিয়ে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির আঙ্গিনায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরিবারের সদস্যরা টের পেয়ে আশংকা জনক অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তবে কি কারণে মেয়েটি নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে সে সম্পর্কে পরিবারের সদস্যরা কিছু বলতে পারছেনা।
নলছিটি থানার ওসি এজেডএম মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আত্মহত্যার নেপথ্য কারণ সম্পর্কে পুলিশ তদন্ত করছে। ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতে নলছিটি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
লাইক:
2
দেখা হয়েছে: ০ বার