-
by হাসিব শান্ত
-
বরিশাল
-
৮ জুলাই ২০১২
-
১৯:১৪
-
বিবিধ 
রপালী মৎস্য দিচ্ছে ডাক দরিদ্রতা ঘুচে যাক, এই শ্লোগান নিয়ে বরিশালে নানা কর্মসূচির মধ্যদিয়ে মৎস্য সপ্তাহ শুর হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে গতকাল বেলা এগারোটায় বের হওয়া এ বর্ণাঢ্য র্যালী, অশ্বিনী কুমার টাউন চত্ত্বর সমাবেশস্থলে উপস্থিত হয়। জেলা প্রশাসক এসএম অরিফ উর রহমানের সভাপতিত্বে, অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. নূরল অমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক ড. এ কে এম আমিনুল হক, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। তাছাড়া মৎস্য আইন বাস্তবায়ন ও মূল্যায়ন সভা এবং সংবাদকর্মীদের সাথে মতবিনিয়ম সভাসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার তার বক্তব্যে। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধু লেকে মাছের পোনা অবমুক্ত করেন বিভাগীয় কমিশনার।
লাইক:
1
দেখা হয়েছে: ০ বার