কিশোরগঞ্জে নিষিদ্ধ ভারতীয় বার্ড ফ্লুযুক্ত ডিম আমদানী করায় জেলার খামারিরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। বার্ড ফ্লু যুক্ত ভারতীয় নিষিদ্ধ ডিম আমদানী করায় কিশোরগঞ্জ জেলায় প্রায় ২৫ শতাধিক পোল্টি খামারী বিপাকে পড়েছে। আতংকে রয়েছে দেশীয় উৎপাদিত খামারী মালিকরা। শনিবার ডাক বাংলোতে জেলার খামারিরা কিশোরগন্জ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর কাছে এ বিষয়টি অবহিত করলে তিনি খামারীদের আশ্বস্ত করে বলেন, খুব শীঘ্রই জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করা হবে। জানা গেছে,যশোহরের বেনাপোল দিয়ে ভারতের রিনা সিএনএফ সেন্টার থেকে বার্ড ফ্লু যুক্ত ডিম ঢাকার রাজধানী ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টের মাধ্যমে ডিম নিয়ে আসে যা দেশের সিলেট, বি-বাড়িয়া, চট্টগ্রাম, হবিগঞ্জ, সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হচেছ।আর এর নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পুলের ঘাটের কয়েকটি ডিমের আড়ত। জাতীয় পোল্টি রক্ষা এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক জানান, ২০০৯ সালে বার্ড ফ্লু আক্রান্তের ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই নতুন করে খামারিরা পুঁজি সংগ্রহ করে ব্যবসা শুরু করেন। কিন্তু সম্প্রতি ভারতীয় নিষিদ্ধ ডিম আমদানী করে একটি মহল বার্ড ফ্লু ছড়াতে আতংক সৃষ্টি করছে। বার্ড ফ্লু যুক্ত ডিম সরবরাহ করে মানুষ মারার এই চক্রান্তকে রুখতে হবে। তা না হলে বার্ড ফ্লু মানুষের মধ্যে মহামারী আকারে ছড়িয়ে পড়বে।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার