-
by এস,এম, ইউনুস হাসান
-
রাজশাহি
-
১১ জুলাই ২০১২
-
১৪:০১
-
বিবিধ 
সম্প্রতি রাজশাহীতে রয়েল বেঙ্গল সাইক্লিং ক্লাব নামে একটি সাইক্লিং ক্লাব প্রতিষ্ঠা হয়েছে। ক্লাবটির উদেশ্য সাইক্লিং এর গণসচেতনতা সৃষ্ঠি,যুব সমাজ কে নেশা থেকে রক্ষা করা,মানুস কে কুসংস্কার,যৌতুক প্রথা,পরিবেশ বিপর্যয় সম্পর্কে,সঠিক সুন্দর সমাজ গঠনে মানুষকে সচেতন করা,ও দক্ষ সাইকেল চালক তৈরী।
জনাব মইনুল হক আজাদ কে সভাপতি, ইব্রাহিম আনোয়ার কে সহ-সভাপতি,ইউনুস হাসান অন্তু কে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের একটি কমিটি গঠিত হয়। নির্বাহি কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাফিজুর রহমান জুয়েল,মেহেদি হাসান,আসিফ ফয়সাল সাকিব, মিথুন, প্রমুখ ।
তারা তাদের প্রথম সাইক্লিং ভ্রমন করেন গত ৭ই জুলাই রোজ শনিবার। নয় জন সদস্যের একটি দল সকাল ৭ টায় রাজশাহীর নগর ভবন এর সামনে থেকে নঁওগার ঐতিহ্য কুসুম্বা মসজিদ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে সকাল ১১ টায় পৌছায় এবং ঐ দিন ই তারা রাজশাহীতে ফিরে আসে। তারা সর্বমোট ১০০ কি.মি. সাইকেল চালায়।
জনাব মইনুল হক আজাদ ও ইউনুস হাসান অন্তু বলেন, আমরা আমাদের প্রথম সাপ্তাহিক সাইক্লিং ভ্রমন সুন্দর ভাবে সম্পন্ন করেছি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা এই রকম ভ্রমন প্রতি সপ্তাহে করব। এভাবে আমরা পুরো দেশটা ভ্রমন করতে চাই। আমাদের মূল উদ্দেশ্য যুব সমাজ কে নেশা থেকে দুরে রাখা, নিরাপদ সড়ক নিশ্চিত, ও জনগনকে সচেতন করতে সব সময় কাজ করে যাব।
লাইক:
2
দেখা হয়েছে: ০ বার