কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পশ্চিম চাতল (বাগবেড়) গ্রামের এক বাক প্রতিবন্ধি এতিম শিশু ধর্ষণের শিকার হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ধর্ষিতার মাতা বাড়ির নিকটবর্তী পাট ক্ষেতের আইলে ঘাস খাওয়ার জন্য রেখে আসা তাদের ছাগলটি আনার জন্য তার প্রতিবন্ধি শিশুকে বলে। বিকাল ৬টার দিকে সে ছাগাল আনতে গেলে একই গ্রামের আঃ ছালামের পুত্র সবুজ (২৪) সুযোগ বুঝে মেয়েটিকে তার ওড়না দিয়ে মুখে চেপে ধরে পাট ক্ষেতের ভিতর নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর উক্ত লম্পট সবুজ পালানোর সময় কয়েকজন তাকে দৌড়ে যেতে দেখে ঐ স্থান থেকে মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বাকপ্রতিবন্ধি শিশুটি ঘটনা তার মাকে ইঙ্গিতে বুঝায়। স্থানীয় চেয়ারম্যান মো: ছেনু মিয়া ঘটস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গভীর রাতে লম্পট ধর্ষক সুবজকে গ্রেপ্তার করে। মঙ্গলবার প্রতিবন্ধি শিশু ও লম্পট সবুজকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করেছে।
কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার