সড়ক সংকোচিত করে স্কুলের সীমানা প্রাচীর নির্মাণে জনগনের বাঁধাকে পুলিশ ডেকে প্রতিরোধ করলেন প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা যে কোন সময় সংঘাতের আশংকা। গতকাল জেলার সদর উপজেলার দেওয়ানহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিম উদ্দিন বিদ্যালয়ের পাশ দিয়ে জনগনের চলাচলের রাস্তা ও রাস্তার ধারে রক্ষিত মূল্যবান গাছ নিজের দখলে নিতে রাস্তা সংকোচিত করে রাস্তার উপর সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে। এর এই প্রতিরোধ প্রতিহত করতে তিনি সদর থানার পুলিশ কর্মকর্তা শহিদকে ঘটনাস্থলে এনে লাঠি সোটা দিয়ে জনগনকে এলাকা ছাড়া করলেন। স্থানীয় এমপির নির্দেশে প্রধান শিক্ষক ও পুলিশ কর্মকর্তা এই কাজ করলেন বলে তারা সাংবাদিকদের এ কথা জানালেন।
এলাকাবাসি অভিযোগ করেছে দেওয়ানহাট উচ্চ বিদ্যালয়ের এই প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়ে যোগদান করার পর থেকে বিদ্যালয়ের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নানা রকম দূর্নীতি করে আসছেন। এলাকার অভিভাবকদের গঠন মূলক কোন সিদ্ধান্তই তিনি মানেন না। প্রতিবাদ করলেই তিনি স্থানীয় এমপির দাপট দেখান। অবৈধ ভাবে সীমানা প্রাচীর নির্মাণের এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোন সময় সংঘর্ষ বাঁধার আশংকা রয়েছে।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার