-
by সাজ্জাদুর রহমান সাজ্জাদ
-
পঞ্চগড়
-
১৫ জুলাই ২০১২
-
১৩:০১
-
কৃষি 
পঞ্চগড়ের রজলী খালপাড়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে কৃষকের স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ জুলাই) কাজী ফার্মস গ্রুপের সহযোগিতায় গ্রীন ভিলেজ ডেভলপমেন্ট অর্গানাইজেশন এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করে। পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন।
কাজী ফার্ম পঞ্চগড় রিজিওনের মহাব্যবস্থাপক ফজলুর রহমানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, গ্রীন ভিলেজ ডেভলপমেন্ট অর্গানাইজেশনের প্রধান নির্বাহী আমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের মেডিকেল অফিসার হালিমা খাতুনের নেতৃত্বে ১০ জন চিকিৎসক ও টেকনিশিয়ান চিকিৎসা সেবা প্রদান করেন।
দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় পাঁচশত নারী পুরুষ ও শিশুর বিনামূল্যে রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার