Nagorikkontho is a Platform for the citizens which encourage their participation and gives them voice to express their opinions, feedback regarding public services and other issues of Bangladesh Government.

নারী মানবাধিকার সুরক্ষায় বরাদ্দ রেখে উপজেলা পরিষদের বাজেট ঘোষনা
যাচাই করা হয়নি

  • নারী মানবাধিকার সুরক্ষায় বরাদ্দ রেখে উপজেলা পরিষদের বাজেট ঘোষনা

No Video Found

  • No Audio found

নারীর মানবাধিকার সুরক্ষা বিশেষ করে বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ, যৌন হয়রানি, নারী ও শিশু পাচার রোধ, দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান জোরদার, যৌতুক বন্ধ ইত্যাদি খাতে বরাদ্দ রেখে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের ২০১২-১৩ অথর্ বছরের বার্ষিক বাজেট উন্মুক্তকরণ সভা অনুষ্ঠিত হয়। ২২ জুলাই উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বদরুছ মেহের।

সভায় ২০১২-১৩ অর্থ বছরের বাজেট পাঠ করে শুনান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বদরুছ মেহের। বোয়ালখালী উপজেলার জন্য চলতি অর্থ বছরে ১ কোটি ১১ লক্ষ টাকা বাজেট ঘোষনা করেন। বাজেট এ নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, কৃষিতে নারীর কর্ম সৃজন, কর্মসংস্থান বৃদ্ধি, অসহায় ও নির্যাতিত নারীদের আইনী সহায়তা এবং শিক্ষায় নারীর অংশ গ্রহণ কার্যকর বৃদ্ধিতে দুই লক্ষ টাকার বরাদ্ধ রাখা হয়।

সভায় নারীর অগ্রগতি ও উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য বোয়ালখালী উপজেলা পরিষদের পক্ষ থেকে স্থানীয় তহবিল সংগ্রহ করে নারী বান্ধব কর্মসূচী সম্পন্ন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এবং এ ব্যাপারে সরকারী বেসরকারী দাতা সংস্থা ও দানশীল ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করা হয়।

লাইক: UP  DOWN  0 দেখা হয়েছে: ০ বার



শিরোনাম উৎস তারিখ
অ্যাথলিটের লিঙ্গ পরীক্ষা BBC Bangla ১৫ জুন ২০১২
রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশে বিতর্ক BBC Bangla ১৫ জুন ২০১২
আদালতের রায়ে মিশর বিচলিত BBC Bangla ১৫ জুন ২০১২
সাগরে ভাসছে বহু রোহিঙ্গা: জাতিসংঘ BBC Bangla ১৫ জুন ২০১২
ইউক্রেন বনাম ফ্রান্স BBC Bangla ১৫ জুন ২০১২

Designed and Developed By Domain Technologies Ltd.