পঞ্চগড় জেলা শহর সহ জেলার গ্রাম গঞ্জের হাট বাজার গুলোতে গেরস্থদের উৎপাদিত পণ্য সামগ্রী পোষা হাঁস মুরগী কবুতর গরু ছাগল চড়া দাম দিয়ে ক্রয় করছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ফড়িয়া ব্যাবসায়ীরা। ফলে এসব পণ্য সামগ্রীর প্রতিযোগিতা মূলক চড়া দামের কাছে হার মানছে স্থানিয় জনসাধারন। অতিরিক্ত দরে মাছ মাংশ দুধ ডিম হাঁস মুরগী ছাগল গরু ক্রয় করতে না পারায় স্থানীয়রা হারাচ্ছে তাদের পুষ্টি চাহিদা। স্থানিয় ভাবে বাজার নিয়ন্ত্রণে সরকারী নেই কোন হস্তক্ষেপ। ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকাররা এলাকায় এসে এসব পণ্য সামগ্রী চড়া দামে কিনে নিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানায়, সরকারী ভাবে বাজার নিয়ন্ত্রণ কারী সংস্থা কর্তৃক প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারন করা থাকলেও ব্যাবসায়ীরা তা মানছেনা। বহিরাগত পাইকাররা সব পণ্য কিনে নেয়ায় চাহিদা বেশী হবার কারণে যে ভাবে পারছে ব্যাবসা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে রমজান মাসে এই অবস্থা ব্যাপক আকারে বেড়ে যায়। শত শত মুরগী হাঁস কবুতর ছাগল ট্রাকে বাসে চলে যায় দেশের বিভিন্ন স্থানে। ফলে স্থানীয়রা পড়ে যায় বিড়ম্বনায়। জেলায় উৎপাদিত পণ্য সামগ্রী স্থানিয় মানুষের চাহিদা পূরণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনি প্রত্যাশা করছে এলাকার সচেতন মানুষ।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার