কটিয়াদীতে জাল নোট সহ ১ব্যাক্তি গ্রেফতার যাচাই করা হয়নি
- by রুবেল নেওয়াজ
- কিশোরগঞ্জ
- ৩১ জুলাই ২০১২
- ১৪:১৮
- অপরাধ 
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাঁচলগোটা বাজার থেকে পুলিশ ১০ হাজার টাকার জাল নোট সহ কামরুল ইসলাম(৩৬)কে গ্রেপ্তার করে মঙ্গলবার কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে।
জানাযায়, সোমবার ধৃত ব্যাক্তি পাচঁলগোটা বাজারে একটি দোকানে কিছু জিনিস ক্রয় কর ৫’শ টাকার জাল নোট দিলে বিক্রেতার সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে দেয়। পুলিশ তার নিকট থেকে ৫’শ টাকার ৪টি ও ১ হাজার টাকার ৮টি জাল নোট উদ্ধার করে। গ্রেপ্তারকৃত কামরুল ইসলামের বাড়ি পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাংগা গ্রামে তদন্তকারী কর্মকর্তা এস আই গোলাম কিবরিয়া জানায়, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। এছাড়া পুলিশ উপজেলার দশকাহানিয়া গ্রামের সুন্দর আলীর পুত্র মিলন মিয়াকে ১হাজার টাকার ২০টি ও ১’শ ডলারের ৪টি জাল নোট সহ কিশোরগঞ্জের দানাপাটুলী থেকে গ্রেপ্তার করেন।


সকল মন্তব্য
Rubel Newas (Aug 4 2012)
Adar bisar houa usit