-
by মোঃ গিয়াস উদ্দীন
-
কক্সবাজার
-
৪ সেপ্টেম্বর ২০১২
-
১১:০৩
-
শিক্ষা 
কক্সবাজার জেলায় ২০০ গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় নেই, জেলায় বিদ্যালয় গমন উপযোগী শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি শতভাগ নিশ্চিত করা গেলেও উপকূলীয় ও পাহাড়ি দুর্গম, অতিদরিদ্র প্রবণ এলাকা, শারিরীক প্রতিবন্ধী ও অবকাঠামোগত সুবিধার অভাবে শতভাগ স্কুলে পাঠদান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে জেলায় ঝুঁকি পূর্ণ শিশু শ্রমে নিয়োজিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় ঝুঁকি পূর্ন শিশু শ্রম নিরসন প্রকল্পে (৩য় পর্যায়) এনজিও নিয়োগ করা হলেও তাদের অস্থিত্ব জেলায় খুঁজে পাওয়া যায়নি, অন্যদিকে রক্স প্রকল্পের আওতায় ৩টি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য এনজিও নিয়োগ করা হলেও জেলায় অস্তিত্বহীন এনজিও নিয়োগ ও প্রয়োজনীয় লোকবলের অভাবে যথাযথ মনিটরিং করা যাচ্ছে না। এছাড়াও জেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক এনজিওগুলি বিভিন্ন প্রকল্প পরিচালনা করলেও জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা টাস্কর্ফোসের সুষ্ঠু সমন্বয় না থাকায় জেলায় সমন্বিত ভাবে প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ অনেকটা কঠিন হয়ে পড়েছে। ৩০ আগষ্ঠ ২০১২ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা বিষয়ক জেলা টাস্কর্ফোসের সাথে চকরিয়া, কক্সবাজার ও উখিয়া নাগরিক ফোরামের মতবিনিয়ম সভায় উপরোক্ত তথ্য জানানো হয়।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার