-
by অমিত বণিক
-
কটিয়াদি
-
৬ সেপ্টেম্বর ২০১২
-
১২:৪৩
-
অপরাধ 
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী বাজারে চুরির হিড়িক পড়েছে। প্রায় প্রতি রাতেই বাজারে চুরির ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন রয়েছে নিরব।
রোববার দিবাগত রাতে বাজারের দুটি স্বর্ণের দোকানে টিনের চাল ও সিলিং কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার, রূপা, নগদ টাকা ও মোবাইল সেট চুরির ঘটনা ঘটেছে।
সোমবার সকালে সরজমিনে দেখা যায়, বাজারের ইসলামীয়া স্বর্ণ শিল্পালয় ও দিয়া জুয়েলার্স পাশাপাশি দুটি স্বর্ণের দোকান। রোববার দিবাগত গভীর রাতে দোকান ঘরের পিছন দিক থেকে টিনের চাল ও সিলিং কেটে কতক চোর ঘরে ঢুকে ইসলামীয়া স্বর্ণ শিল্পালয়ের ক্যাশ ভেঙ্গে ৪ ভরি স্বর্ণ ও নগদ ১হাজার ৮শত টাকা এবং দিয়া জুয়েলার্স থেকে নগদ ১০হাজার টাকা, ১২ আনা স্বর্ণ, ৩০ ভরি রোপা ও ২টি মোবাইল সেট নিয়ে যায় বলে দোকান মালিকগণ জানান। চোরেরা উভয় দোকানের সিন্ধুক ভাঙ্গার ও চেষ্টা করে। প্রতি রাতেই বাজারে চুরির ঘটনা ঘটছে দেখে বাজারের ব্যবসায়ীদের উদ্বিগ্নে রাত কাটে। এ নিয়ে এক সপ্তাহে ৫/৬টি চুরির ঘটনা ঘটলেও প্রতিকারে বাজার পাহারাদারদের কোনরূপ ভূমিকা নেই।
এ ব্যাপারে বণিক সমিতির সভাপতি হাজী আবু তাহের মিয়া জানান, নিয়মিত বেতন ভাতা না দেওয়ায় পাহারাদার কমে গেছে। এত বড় বাজারে মাত্র ৮-১০জন লোক পাহারার কাজ করে থাকে। তাছাড়া পুলিশ প্রশাসনেরও কোন নজরদারি না থাকায় এ ধরণের ঘটনা বেড়ে যাচ্ছে। কটিয়াদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে দোকান মালিক গণের পক্ষ থেকে একটি চুরির অভিযোগ থানায় দায়ের করা হয়েছে।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার