-
by মোঃ শাহজালাল
-
পঞ্চগড়
-
৯ সেপ্টেম্বর ২০১২
-
১৩:০৬
-
পরিবেশ 
বন বিভাগের আওতায় পঞ্চগড় ঢাকা মহাসড়কের দুই ধারে লাগানো মূল্যবান বিভিন্ন প্রজাতির কাঠের গাছ পরিমিত পর্যায়ে এসে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে। দীর্ঘ দিন ধরে মূল্যবান এইসব গাছ একের পর এক মরে গেলেও সংশ্লিষ্ট বিষয়ে বন বিভাগ কার্যকর কোন ব্যাবস্থা গ্রহণ করেনি। তারা বলছে যে সব গাছ মরছে তার অধিকাংশই শিশু গাছ। এ বিষয়ে সহকারী বন সংরক্ষক মোঃ মতিউর রহমান জানান, এই অঞ্চলের যে আবহাওয়া তাতে শিশু গাছ আবহাওয়া উপযোগী নয়, পাশাপাশি বিশেষ এক প্রকার ভাইরাস ও পোকার আক্রমনে এই সব গাছ মরে যাচ্ছে। প্রতিকারের বিষয়ে বন গবেষণাগার থেকে কোন ঔষধ সরবরাহ নেই। রাস্তার এই গাছ রক্ষণাবেক্ষনের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। যে সব গাছ রোগে আক্রন্ত হচ্ছে তা সংগে সংগে কেটে পরিবেশ উপযোগী গাছ লাগানো যেতে পারে। এদিকে সড়ক বিভাগ বললেন গাছ মরে যাওয়ার কোন তথ্য তাদের কাছে নেই। এটা দেখার দায়িত্ব বন বিভাগের। জীবিত গাছের কোন খোঁজ খবর কোন বিভাগের কাছেই নেই। সেই ক্ষেত্রে গাছ মরে যাওয়ার পর শুঁকনো গাছের কোন খোঁজ খবর কর্তৃপক্ষ না রাখার কারণে এলাকার লোকজন সেই গাছ কেটে নিয়ে জ্বালানি হিসেবে ব্যাবহার করছে। অথচ মহাসড়কের দুই ধারে এই গাছ লাগাতে গিয়ে সরকারী ভাবে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। মহাসড়কের পাশাপাশি জেলার আভ্যন্তরীণ সড়ক গুলোর গাছ সমূহ একই রোগে মারা যাচ্ছে। ব্যাপক হারে এই গাছ মরে যাওয়ায় পরিবেশ বিপর্যয় ঘটছে।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার