-
by মোঃ মেহেদি হাসান
-
বাবুগঞ্জ, বরিশাল
-
১৩ ডিসেম্বর ২০১০
-
১৬:২২
-
শিক্ষা 
বরিশাল জেলার বাবুগঞ্জ থানার পার্শ্ববর্তী এলাকা রাজগুরু। এই রাজগুরু এলাকায় একটি দাখিল মাদ্রাসা আছে। এই মাদ্রাসার নাম ‘রাজগুরু দারুছুনাত দাখিল মাদ্রাসা’। এই মাদ্রাসাটি ১৯৭৭ সনে নির্মাণ করা হয়। এখানে আছেন মাওলানা হান্নান খান এবং সহকারী সুপার রুহুল আমিন। এই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা আট জন। এখানে প্রথম সমস্যা হলো গণিত শিক্ষক নেই। এখানে শিক্ষার মান তেমন ভালো নয়। ছাত্র-ছাত্রীদের পড়ানোর জন্য উপযুক্ত কোন কক্ষ নেই। তিনটি টিনসেড কক্ষ রয়েছে। এগুলো ক্লাস করার অনুপযোগী। এখানে গ্রীষ্মকালে পাঠ দান করা অত্যন্ত কষ্টকর। এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই। আশে পাশে বিদ্যুৎ আছে কিন্তু এখানে নেই। এই মাদ্রাসার চার পাশের পরিবেশ তেমন ভালো না।
শিক্ষা প্রতিষ্ঠানটির চারপাশে বাউন্ডারি দেয়াল স্থাপন করা অত্যন্ত জরুরি। ব্যবস্থা রাখা প্রয়োজন নিরাপদ পানির। এখানে টয়লেট আছে, কিন্তু টয়লেট থেকে বের হয়ে নিরাপদ পানি দিয়ে হাত ধোয়ার কোন ব্যবস্থা নেই। এই মাদ্রাসার পাশেই একটি মসজিদ রয়েছে।
মাদ্রাসার প্রধান সুপারের সাথে এসকল সমস্যা নিয়ে কথা বললে তিনি মাদ্রাসার সার্বিক উন্নতি এবং সকল সমস্যার সমাধানে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা এই কামনা করেন।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার